, , ,

এলোভেরা বা ঘৃতকুমারীর ব্যবহার। এলোভেরার কিছু উপকারিতা

Written by

·

আজ আপনাদের জন্য একটা ঘরোয়া ঔষধি গাছ নিয়ে এসেছি। যে গাছ আপনাদের সবার বাড়িতেই কম-বেশি আছে। এই গাছ আপনি আপনার বাড়ির বাগানে, বা ঘরের ব্যালকনি তে কোনো ছোটো টবেও লাগাতে পারেন।

এলোভেরা, যা অনেকে ঘৃতকুমারী নামেও চেনেন । এই গাছের অনেক রকম উপকারিতা আছে। যা হয়তো আপনি জানেনও না এবং না জানার জন্য আপনি একই উপকার পাওয়ার জন্য দামি দামি প্রোডাক্ট ব্যবহার করছেন।

এলোভেরা গাছের পাতার ভিতরে থাকা যে জেলটা থাকে তাই দিয়েই স্কিন কেয়ার এর অনেক প্রোডাক্ট বানানো হয়। কিন্তু অনেকের আবার এই গাছের জেল তাদের স্কিনএ সুট করে না, তারা একটু বুঝে ব্যবহার করবেন।

এলোভেরা বা ঘৃতকুমারী গাছের কিছু উপকারিতা

  • ত্বকের উপকার করে
  • ⁠চুলের জন্য উপকারী
  • ⁠হজমে উপকার করে
  • ⁠স্বাস্থ্য ভালো রাখে
  • দাঁতের উপকার
  • কষ্টকাঠিন্নে উপকার
  • স্তন ক্যান্সারে উপকারী
  • মাউথওয়াশ

ত্বকের উপকার

আপনার ত্বকের বিভিন্ন দাগ, ব্রণ কোনো কাটা দাগ কিংবা শুষ্ক ত্বকের জন্য খুব উপকারী। তারপর এলোভেরা আপনার ত্বকের ময়স্টুরাইজারের কাজ করে। রোদে আপনার শরীরে যে ট্যান পড়ে তাও নিরাময়ে এই এলোভেরা অনেক উপকারী।

চুলের উপকার

আপনার চুল যদি খুব শুষ্ক ও রাফ হয়ে থাকে, তাহলে আপনি সপ্তাহে একবার স্নানে যাওয়ার আগে যদি এই এলোভেরা জেল চুলে দিতে পারেন আপনার চুল নরম, মসৃণ হয়ে যাবে আস্তে আস্তে। চুল পড়াও আসতে আসতে কমে যাবে। এবং এটি নতুন চুল গজাতেও সাহায্য করে।

হজম প্রক্রিয়া

এলোভেরার ভিতরে জেল দিয়ে যদি আপনি জুস করে খেতে পারেন তাতে আপনার শরীরের হজম শক্তি ঠিক রাখে। আপনার পেট পরিষ্কার রাখে। এলোভেরার জুস আপনার শরীরে রেচক হিসেবে কাজ করে ও আপনার কোষ্ঠকাঠিন্য কমাতেও সাহায্য করে।

স্বাস্থ্য

এলোভেরার জুস রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। যেসব বয়স্ক মানুষদের হার্টের সমস্যা আছে তাদের জন্য এলোভেরার জুস অনেক উপকারী। শুধু বয়স্ক মানুষদের জন্য না, সবার জন্যই এলোভেরার জুস খুব উপকারী ও হৃদযন্ত্র ভালো রাখে।

দাঁতের উপকার

এলোভেরা একটি অ্যান্টিঅক্সিডেন্ট, এটি দাঁতেকে খনিজকরণে সাহায্য করে। এলোভেরার এন্টিবেক্টেরিয়াল উপাদানের সাহায্যে দাঁতের হলদে, কালচে ভাব দূর করা যায় ও মুখের ক্ষতিকর ব্যাকটেরিয়া থেকে দাঁতকে রক্ষা করে। এলোভেরা জেল দাঁতের ও মাড়ির টিসু নিরাময় করে। এলোভেরা মাড়ির ব্যথা কমাতেও সাহায্য করে ও মাড়ি ভালো রাখে।

কষ্টকাঠিন্নে উপকার

এলোভেরার বাইরের অংশে থাকা অ্যানথ্রাকুইনোন গুলি রেচক হিসেবে কাজ করে। এটি শরীরের হজমকারী এনজাইমগুলিকে সক্রিয় করে ও হজম প্রক্রিয়া উন্নত করে। এর ফলে কোষ্ঠকাঠিন্য কমে। এলোভেরা গ্যাস, পেট ফাঁপা এসবেও ভালো সাহায্য করে। এটি কোষ্ঠকাঠিন্য কমিয়ে পাইলসের ব্যথা কমাতেও সাহায্য করে।

স্তন ক্যান্সারে উপকারী

এলোভেরা স্তন ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে। এলোভেরার মধ্যে অ্যালো অ্যামোডিন নামের এক ধরনের উপাদান থাকে। যা স্তন ক্যান্সারকে রোধ করতে সহায়তা করে। এলোভেরা জেল স্তন ক্যানসারের ক্যান্সার সেল গুলো নষ্ট করতে সাহায্য করে।

মাউথওয়াশ

এলোভেরা মাউথওয়াশ মুখে গন্ধ সৃষ্টি করা অ্যাসিড, ব্যাকটেরিয়া ধ্বংস করে, ও মুখের দুর্গন্ধ নাস করে। মারি ভালো রাখে। এলোভেরা মাউথওয়াশ ব্যবহারের ফলে মুখের ভিতরের স্বাস্থ্য ভালো থাকে। এটি মুখের কোনও জীবাণু সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে পারে।

আপনি হয়তো ভাবছেন যে এলোভেরার জুস খেতে কেমন হবে ! এইটা খেতে খুব একটা খারাপ না, যে আপনি খেতে পারবেন না। প্রথম প্রথম একটু অসুবিধা হবে কিন্তু আসতে আসতে ঠিক হয়ে যাবে। আর এটা খেলে যে আপনি উপকার ও অনেক পাবেন।

এর অন্যান্য আরও কিছু উপকার আছে, যেমন-
এটিতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকাই এটি শরীর এর জন্য খুব উপকারী। এতে প্রচুর পরিমাণে ভিটামিন, অ্যামিনো এসিড থাকে যা একটি পুষ্টিকর ভেষজ উদ্ভিদে থাকা প্রয়োজন।
এর এত গুণাগুণ জন্যই এই এলোভেরা বা ঘৃতকুমারীকে বিভিন্ন বড় বড় ওষুধ কোম্পানি ওষুধ তারপর বিভিন্ন স্কিন কেয়ার প্রোডাক্ট বানাতে ব্যবহার করে থাকে।

এই পোস্টটি লেখার জন্য আমি যা ফলো করেছি…1

0 0 votes
Article Rating

Leave a Reply

0 Comments
Inline Feedbacks
View all comments

advertisement

TRENDING ARTICLE

Discover more from myindoorplants

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

0
Would love your thoughts, please comment.x
()
x